Raita Recipe How to Make Easy Raita for Biryani রাইতা কীভাবে বানাবো 2026

Raita Recipe

RaitaRecipe How to Make Easy Raita for Biryani রাইতা কীভাবে বানাবো 2026

Raita Recipe step by step guide

বিরিয়ানি কারনা ভালো লাগে বিরিয়ানি তো সবারই প্রিয়। আমরা বিরিয়ানির সাথে সাধারণত স্যালাড ব্যবহার করি। কিন্তু জানেন বিরিয়ানির সাথে স্যালাড না ব্যবহার করে যদি এটা খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়। এটা হচ্ছে ভেজিটেবিল রাইতা রেসিপি। যেটা সাধারণত টক দই দিয়ে বানানো হয়। এটা খেতে খুবই মজাদার এটা বানাতেও বেশি সময় লাগে না ।চলুন দেখে নেয়া যাক এটা বানানোর জন্য কি কি প্রয়োজন হয় আমাদের।এটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান তাহলে বারবার বানিয়ে খেতে মন যাবে । বিরিয়ানির সাথেই রাইতাটা তো দারুন লাগে।

রাইতা বানানোর জন্য উপকরণ

টক দই লাগবে ৫০০ গ্রাম

লবণ

জিরেগুঁড়ো

লঙ্কাগুঁড়ো

কাঁচা লঙ্কা

শসা

গাজর

পেঁয়াজ

টমেটো

বিট লবণ

রাইতা বানানোর নিয়ম অথবা কিভাবে বানাবেন রাইতা

প্রথমে তো ৫০০ গ্রাম দই নিয়ে নেবেন। এবার দইটাকে একটি গ্রাইন্ডারে ভালোভাবে মিক্স করে নেবেন।

তারপর শশা গাজর পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা ভালো ভাবে ধুয়ে নেবেন। তারপরে এগুলো ছোট ছোট পিস করে কেটে নেবেন।

এগুলো কাটা হয়ে গেলে,একটি পাত্রে মিক্স করে রাখা দইটা দিয়ে ঢেলে দেবেন ।তারপর এটার মধ্যে আপনি দিয়ে দেবেন কেটে রাখা গাজর শসা টমেটো পেঁয়াজ কাঁচালঙ্কা, প্রথমেই সব দিয়ে দেবেন না, প্রথমে অর্ধেকটা দেবেন, তারপর ভালোভাবে মেশাবেন তারপর সমস্ত কেটে রাখা (গাজর শসা টমেটো কাঁচালঙ্কা পেঁয়াজ) দিয়ে দেবেন।

তারপর এটার মধ্যে দিয়ে দেবেন লবণ, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেবেন জিরেগুঁড়ো আর লঙ্কাগুঁড়ো।জিরেগুঁড়ো লঙ্কাগুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে আপনার রাইতা।

বিরিয়ানি স্পেশাল রাইতা এইভাবে একবার রাইটা বানিয়ে খেয়ে দেখবেন বিরিয়ানির সাথে বিশেষ করে দারুন লাগবে বাচ্চা থেকে বড় সবাই এটা আনন্দ করে খাবে।রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না, আরো নতুন নতুন রেসিপি পেতে আমার ওয়েবসাইটটি ফলো করুন।

পড়েও যদি না বুঝতে পারেন তাহলে নিচে দেওয়া ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পেরে যাবেন।

https://youtu.be/tDtWQ2DdFCg?si=FlpjaMUUhENIgNJF

#Raita #IndianFood #FoodRecipe #EasyRecipe #QuickRecipe #CurdRecipe #DahiRaita #HomemadeFood #SummerSpecial #HealthyFood #CookingShorts #FoodShorts #YouTubeShorts #ViralShorts #TrendingShorts #KitchenTips #IndianRecipes #FoodLovers #RecipeOfTheDay #YummyFood #DesiFood #Shorts

Tasty Raita Recipe 😋 #Shorts

Learn how to make delicious and refreshing homemade raita in just a few minutes! Perfect with biryani, pulao and paratha. Try this easy recipe and enjoy! ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *